দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলটি প্রতিষ্ঠালগ্ন থেকে আলোকিত, সুশৃঙ্খল ও জ্ঞাননির্ভর সমাজ গঠনে নিরলস ভূমিকা পালন করে আসছে। শুধু জীবিকার উপায় নয় বরং তা মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধের ভিত্তি-এই বিশ্বাসকেই ধারণ করেই আমরা আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে সচেষ্ট। আমাদের লক্ষ্য কেবল পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে সত্যনিষ্ঠ, নীতিবান, সৃজনশীল ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে প্রস্তুত করা। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল। তাই আমরা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের জ্ঞান ছাড়াও প্রযুক্তি-ক্রীড়া সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমে সমানভাবে দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। এই ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়েই দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল ভবিষ্যতে শিক্ষা ও মানবিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে।
প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো- জ্ঞান তোমাদের শক্তি, নৈতিকতা তোমাদের পরিচয়, আর সততা তোমাদের শ্রেষ্ঠ সম্পদ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ।
দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল
ষষ্টিতলা, সদর, দিনাজপুর।